সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সম্প্রচারে ফিরছেন শখ

অনলাইন ডেস্ক :

গত ২৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা হন মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। এরপর কিছুটা বিরতি দিয়ে চলতি বছরের মার্চে নাটকের শুটিংয়ে অংশ নেন। নাম ছিল ‘ফাটাফাটি প্রেম’। নাটকটি এবার প্রচারে আসছে। শুক্রবার (২৯ জুলাই) এটি দেখাবে আরটিভি। ‘ফাটাফাটি প্রেম’ লিখেছেন জুয়েল এলিন। পরিচালনায় আছেন জাকিউল ইসলাম রিপন। বিষয়টি নিয়ে শখ বলেন, ‘দুই-তিন বছর পর এই নাটকের জন্যই ক্যামেরার সামনে দাঁড়াই। খুবই ভালো লেগেছে কাজটি করে। আমি যখন সন্তানসম্ভবা তখনই পরিচালক রিপন ভাই আমাকে বলেছিলেন, নাটকে ব্যাক করলে তার মাধ্যমেই যেন করি। সব মিলিয়ে কাজটা হয়েছিল।’ নাটকের গল্পে দেখা যাবে, অরিনের বিয়ে। কাফনের কাপড় গায়ে জড়িয়ে কতক্ষণ পরপরই রনি ফোন দিয়ে বলছে, তাকে না পেলে সে সুইসাইড করবে। একই কথা শুনে শুনে ত্যক্ত-বিরক্ত হয়ে অরিন সাফ জানিয়ে দেয়, এরপর সত্যি সত্যি মরে কনফার্ম হয়ে তারপর যেন তাকে ফোন দেয়। অরিনের শর্ত ছিল রনি যেন নিজের পায়ে দাঁড়াতে চাকরি করে। কিন্তু সে হয়েছে সবজি বিক্রেতা। নাটকে শখের বিপরীতে অভিনয় করেছেন যাহের আলভী।