সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

শুভশ্রীর ‘ভাতের হোটেল’

অনলাইন ডেস্ক :

টলিউড নায়িকা শুভশ্রীকে নিয়ে আলোচনার শেষ নেই। হঠাৎ শোনা যাচ্ছে তিনি নাকি ‘ভাতের হোটেল’ খুলছেন। কিন্তু শুভশ্রীর এমনকি হলো যে তাকে ‘ভাতের হোটেল’ দিতে হবে! এ নিয়ে টলিউডে চলছে বেশ আলোচনা। তাই বিষয়টা পরিষ্কার হতে আরও খোঁজ নেওয়া শুরু। পরে জানা গেলো সত্যিই ‘ভাতের হোটেল’ খুলছেন শুভশ্রী। নাম ‘ইন্দুবালা ভাতের হোটেল’! কিন্তু এটি বাস্তবের নয়। মূলত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ একটি ওয়েব সিরিজ। আর সেখানেই প্রধান চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। দু-একদিনের মধ্যে শুটিং শুরু হবে। এই ওয়েব সিরিজ পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য। এই সিরিজের ইন্দুবালা চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। সিরিজের বেশির ভাগ শুটিং হবে কলকাতায়। কিছুটা অংশ ধরা হবে বাংলাদেশে। পরিচালক জানিয়েছেন, শুভশ্রী এরই মধ্যেই ‘ইন্দুবালা’ হয়ে উঠতে সোহিনী সেনগুপ্তের কাছে মহড়া নিচ্ছেন। পর্দায় ইন্দুবালার ১৬-৭৫ বছর বয়স দেখানো হবে। সংসার চালানোর জন্যই ওয়েব সিরিজে ভাতের হোটেল খুলবেন শুভশ্রী। সেখানে নিজ হাতেই করবেন রান্না।