সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

‘পিতা বনাম পুত্র গং’-এ চঞ্চল চৌধুরী

অনলাইন ডেস্ক :

১ আগস্ট থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘পিতা বনাম পুত্র গং’। বৃন্দাবন দাশের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় এতে অন্যতম চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অন্যান্য চরিত্রে রয়েছেন নাদিয়া আহমেদ, প্রাণ রায়, মৌসুমী হামিদ, আজিজুল হাকিম, শাহনাজ খুশী, আরফান, শিরিন আলম, আশরাফুল আশীষ, মাসুম বাশার, শেলী আহসান প্রমুখ। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮.৪০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। গ্রামের বিত্তবান বড় বাড়ি সবার কাছে পরিচিত সরকার বাড়ি হিসেবে। সরকার বাড়ির শাসনকর্তা বজলুর রহমান ওরফে বোঁচা সরকার। স্ত্রী বিয়োগ হয়েছে বেশ কয়েক বছর আগে। বর্তমানে বাড়িতে পাঁচটি পুত্রসন্তান এবং এক বিধবা বোন নিয়ে বোঁচা সরকারের পরিবার। তিন কন্যার যথাসময়ে বিয়ে দিয়েছেন, কিন্তু পুত্রদের বিয়ের বয়স পার হয়ে যাওয়ার পরও কাউকে বিয়ে দেননি। এ নিয়ে পুত্রদের হতাশা, ক্ষোভ থাকলেও বাবার কথার বাইরে কিছু করার সাহস নেই কারো। কারণ সবগুলো ছেলেই অকর্মা। বোঁচা সরকার তাদেরকে পড়াশোনা করান নি। জমি-জমা, সম্পত্তি যা আছে তা দিয়েই সবার জীবন চলে যাবে তাই কষ্ট করে পুত্রদের পড়াশোনা করতে দেননি। বাবার এমন স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে ওঠে পুত্ররা। একসময় তারা জোট বেঁধে সিদ্ধান্ত নেয়, বিয়ে না দেয়া পর্যন্ত তারা অনশন করবে। শুরু হয় নানারকম কা-। ১ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।