সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

মেসির ভাবনাজুড়ে কেবল পিএসজি ২.০

অনলাইন ডেস্ক :

পিএসজির সঙ্গে নিজের দ্বিতীয় মৌসুম শুরু করতে যাচ্ছেন লিওনেল মেসি। রোববার (৩১ জুলাই) ইসরায়েলের রাজধানী তেল আবিবে ট্রফিস দি চ্যাম্পিয়নসের ফাইনালে নানতেসের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার পিএসজি ২.০ প্রজেক্ট শুরু হচ্ছে। তবে এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে খেলবেন না। লিগটিতে এক ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন তিনি। মেসি খেলবেন। তার কাছের সূত্রের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সে অধিক পরিশ্রম করছে এবং খুবই মনোযোগী। সে চায় এই মৌসুমে ক্লাবকে ভালো অবস্থানে নিয়ে যেতে। এই মুহূর্তে লিওনেল মেসি আগামী নভেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপ নিয়ে তেমন ভাবছে না। এমনকি ২০২৩ সালে বার্সেলোনায় ফিরে যাওয়ার যে গুঞ্জন বাতাসে উড়ছে, সেটি নিয়েও তিনি মাথা ঘামাচ্ছেন না। কারণ, সেগুলো এখনো অনেক দূরে। এমনটাই জানিয়েছে সূত্র। ফরাসি জয়ান্টদের সুপার পিএসজি ২.০ প্রজেক্টে মাঠের নেতা থাকবেন মেসি। বিশেষ করে এমবাপ্পে না থাকায় এই ম্যাচটিতে। দলের নতুন ফরম্যাশন ৩-৪-১-২ তে প্লেমেকারের ভূমিকা পালন করবেন আর্জেন্টাইন সুপারস্টার। তার দুই পাশে স্ট্রাইকারের ভূমিকায় থাকবেন নেইমার ও পাবলো সারাবিয়া। একাদশে দেখা যাবে সম্পূর্ণ ফিট হয়ে ফর্মে ফেরা অভিজ্ঞ ডিফেন্ডার সার্হিও রামেসকেও।