সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

বিশ্বকাপের ফাইনাল হবে পূর্বাচলে: পাপন

অনলাইন ডেস্ক :

আগামী কয়েক বছরের এফটিপিতে বাংলাদেশে বড় টুর্নামেন্ট ছিল মাত্র একটি। কিন্তু সম্প্রতি ২০২৪ নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো নারী ক্রিকেটের বড় ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে। টুর্নামেন্টের ফাইনাল নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামে আয়েজনের পরিকল্পনা করছে বিসিবি। নতুন স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল আয়োজনের এই পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্বয়ং। রোববার আইসিসির সভা থেকে দেশে ফিরে বিমানবন্দরে বিসিবি প্রধান বলেন, ‘আমাদের আরেকটা চ্যালেঞ্জ সামনে। মেয়েদের বিশ্বকাপ। এই ইভেন্ট ওরা (আইসিসি) ইচ্ছে করেই আমাদের আয়োজন করতে দিয়েছে। মেয়েদের বিশ্বকাপে কয়েকটি দল অসম্ভব শক্তিশালী। খুব ফাইট দিতে পারে। ‘শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণকাজ প্রায় শেষ বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। সেখানে ফাইনাল আয়োজনের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘আরেকটি চ্যালেঞ্জ হলো, এটি হয়তো করা সম্ভব হবে না, তবে চেষ্টা করব। ওই যে স্টেডিয়ামটা আছে পূর্বাচলে,ওইটা যদি শেষ করতে পারি, আমাদের সবই (কাজ) শেষ’ শুধু ঘোষণা বাকি…। ওখানে যদি আমরা ফাইনালটা দিতে পারি, খুব ভালো হয়। তো এই টার্গেট নিয়ে নামব। নাহলে বিকল্প জায়গা তো আছেই। ‘