সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

অলিম্পিকে জাপানের নিশিয়া সর্বকনিষ্ঠ স্বর্ণ জয়ী

অনলাইন ডেস্ক :

এবারের অলিম্পিকে নারীদের স্ট্রিট স্কেটবোর্ডিং ইভেন্টটি জিতেছে ১৩ বছর বয়সী জাপানের কিশোরী নিশিয়া মোমিজি। অলিম্পিকে এই প্রথম স্কেটবোর্ডিং ইভেন্ট যুক্ত হয়েছে। আরিয়াক পার্কে সোমবার স্কেট-বোর্ডিংয়ের মেয়েদের স্ট্রিট ফাইনালে ১৫.২৬ পয়েন্ট তুলে সেরা হয়েছেন মোমিজি। ১৪.৬৪ পয়েন্ট নিয়ে রুপা জিতে চমক দেখিয়েছে রাইসা লিলেও। ব্রাজিলের এই অ্যাথলেটের বয়সও ১৩ বছর! ব্রোঞ্জ পাওয়া জাপানের ফুনা নাকাইয়ামার বয়স ১৬ বছর। অলিম্পিক ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে যারা খেলেছেন তাদের মধ্যে সবার উপরে রয়েছেন ডিমিট্রিয়াস লন্ড্রাস। যিনি ১০ বছর ২১৮ দিন বয়সে ১৮৯৬-এর অলিম্পিকে যোগদানের মাধ্যমে এই খেতাব অর্জন করেছিলেন। বর্তমানে এই রেকর্ডটি আমেরিকান ডুবুরি মার্জুরি গেষ্টিং নামে গচ্ছিত রয়েছে, যিনি ১৯৩৬ সালে ১৩ বছর ২৬৮ দিন বয়সে বার্লিন অলিম্পিকে স্বর্ণজয়ের মাধ্যমে এই খেতাব অর্জন করেন। নিশিয়া বর্তমান নারী রেকর্ডধারকের থেকে মাত্র কয়েক মাস বড়।