সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ব্রাজিলীয় ফুটবলারের সঙ্গে মুস্তাফিজের মিল

অনলাইন ডেস্ক :

ব্রাজিল জাতীয় দলের ফুটবলার ফাবিনহোর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের তারকা মুস্তাফিজুর রহমানের চেহারার মিল খুঁজে পেয়েছে আইপিএলের দল রাজস্থান রয়্যালস। মুস্তাফিজ ও ফাবিনহোকে দেখতে প্রায় একই রকম লাগে। বিশেষ করে দুজনের হাসি প্রায় এক রকম। সেই বিষয়টি দৃষ্টি এড়ায়নি মুস্তাফিজের দল রাজস্থানের। সোমবার মুস্তাফিজ ও ফাবিনহোর ছবি একসঙ্গে আপলোড করা হয়েছে রাজস্থান রয়্যালসের ভেরিফায়েড পেইজে। ক্যাপশনে দুজনের মধ্যে পার্থক্য খুঁজে বের করতে বলা হয়েছে। ইংলিশ ক্লাব লিভারপুলে খেলা ফাবিনহোর এই ছবিটি সর্বশেষ কোপা আমেরিকার। কোপা চলাকালীন ব্রাজিলীয় তারকার এই ছবিটি বাংলাদেশেও ভাইরাল হয়েছিল। মুস্তাফিজের চেহারার সঙ্গে মিল খুঁজে পেয়েছিল নেটিজেনরা। রাজস্থান রয়্যালস দুজনের আপলোড করার পর বিষয়টি আবারও ভাইরাল হয়েছে। রাজস্থানের পোস্টে মজার মজার মন্তব্য করছেন মুস্তাফিজের ভক্তরা। ফুয়াদ আহমেদ নামে একজন লিখেছেন, ‘মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই।’ মুরশিদ নামে একজন বলেছেন, ‘মাথা ন্যাড়া করে ছদ্মবেশে ব্রাজিলের জার্সিতে খেলে যাচ্ছে বাংলাদেশের মুস্তাফিজ।’