সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক :

হারারেতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজও জয় করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ জয়ের ম্যাচে বিশ্ব রেকর্ডও গড়েছে টাইগাররা। রোববার বাংলাদেশের হয়ে খেলা ১১ জনের মধ্যে ৯ জনই ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে এই নজির নেই বিশ্বের আর কোনো দলের। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ছাড়া টাইগার একাদশের সবাই বাঁহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের এই রেকর্ড দেখে প্রশ্ন জাগতে পারে, আগের রেকর্ডটি কার ছিল? এ ক্ষেত্রে আগের রেকর্ডটিও বাংলাদেশের। জিম্বাবুয়ের সাথে দ্বিতীয় টি-২০ ম্যাচেই ৮ জন বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। গতকালের একাদশে থাকা সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, সাইফউদ্দিন ও তাসকিনরা ডানহাতে বোলিং করলেও তারা ব্যাটিং করেন বাঁমহাতে। এর আগে ৭ বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশ খেলতে নেমেছে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকাকেও তাদের ৩টি ম্যাচে দেখা গেছে ৭ বাঁহাতি ব্যাটসম্যানের একাদশ সাজাতে।