সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

আলজেরিয়ায় দাবানলে অন্তত ২৬ জন নিহত

অনলাইন ডেস্ক :

উত্তর আলজেরিয়ার বনাঞ্চলে দাবানলে অন্তত ২৬ জন নিহত এবং আরো ১২ জনের মতো আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদাউদ বলেছেন, তিউনিশিয়ার সীমান্তবর্তী এল তারফে ২৪ জন এবং সেতিফে একজন মা ও মেয়ে মারা গেছেন। হেলিকপ্টারের সহায়তায় অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা বুধবার সন্ধ্যায়ও বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। বিভিন্ন প্রদেশের প্রায় ৩৫০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সরকারের বেসামরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, এল তারফ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। সেখানে ১৬টি জায়গায় আগুন লেগেছে। উত্তর আফ্রিকার বিশাল দেশ আলজেরিয়ার উত্তরাঞ্চল প্রতিবছর দাবানলে আক্রান্ত হয়। গত বছরও দাবানলে ৯০ জন লোক মারা গেছে বলে মনে করা হয়। এ ছাড়া এক লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে যায়। গত বছরের আগস্টে স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদাউদ কাবাইল অঞ্চলের আগুনের ঘটনাকে ইচ্ছাকৃত অগ্নিসংযোগ বলে আখ্যা দেন। তিনি দাবি করেন, শুধু ‘অপরাধী হাত’-ই বিভিন্ন এলাকায় একসঙ্গে প্রায় ৫০টি দাবানলের ঘটনা ব্যাখ্যা করতে পারে। এবারের গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ইউরোপের ফ্রান্স, গ্রিস, পর্তুগাল, স্পেন এবং ইতালি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র : বিবিসি।