সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

মরক্কোতে বাস দুর্ঘটনায় নিহত ২৩

অনলাইন ডেস্ক :

মরক্কোর বাণিজ্যিক রাজধানী ক্যাসাব্লাঙ্কার পূর্বাঞ্চলে বুধবার ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার ক্ষেত্রে এটি ছিল অন্যতম। এক স্বাস্থ্য কর্মকর্তা একথা জানিয়েছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে খুরিবগা প্রদেশে সড়কের মোড় ঘোরার সময় বাসটি উল্টে যায়। এ ঘটনায় প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যুর কথা জানানো হলেও পরে আঞ্চলিক স্বাস্থ্য পরিচালক রোচদি কাদের তা সংশোধন করে ২৩ জন নিহত ও ৩৬ জন আহত হওয়ার কথা জানান। খবরে বলা হয়, বাসটি ক্যাসাব্লাঙ্কা ও আইত আত্তাব অঞ্চলের মধ্যে চলছিল। অঞ্চলটি হাই এটলাস পর্বতের বেনি মেল্লাল শহরের কাছে অবস্থিত। আহতদের খুরিবগার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করেছেন কর্মকর্তারা। দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে মরক্কো ও উত্তর আফ্রিকার অন্য দেশগুলোতে প্রায় এ ধরনের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা জানায়, মরক্কোতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে ৩,৫০০ জন নিহত ও ১২,০০০ আহত হন। এ হিসাব অনুযায়ী, দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১০ জন প্রাণ হারান।