সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

শিশুদের জন্য বিশেষ ফার্নিচার ও খেলনা আনছে ইশো

অনলাইন ডেস্ক :

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘ইশো’ বাজারে আনতে চলেছে তাদের নিনো কালেকশন, যেখানে থাকছে শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইনকৃত প্রিমিয়াম ফার্নিচার ও খেলনার বিশাল সমারোহ। শিশুদের সুরক্ষা ও আরামের বিষয়টি মাথায় রেখে এই কালেকশনটি সাজানো হয়েছে।

নিনো কালেকশনে শিশুদের খাট, বাউন্সার, কাঠের খেলনাসহ বিভিন্ন নজরকাড়া পণ্যসামগ্রী পাওয়া যাবে। এই কালেকশনের প্রতিটি পণ্যই সেরা মানের ছাই-কাঠ দ্বারা তৈরি এবং পণ্যগুলো টক্সিন ফ্রি, অর্থাৎ ক্ষতিকর পদার্থমুক্ত রাখতে ফুড-গ্রেড বার্ণিশ ব্যবহার করা হয়েছে, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।

এ প্রসঙ্গে ইশো’র ম্যানেজিং ডিরেক্টর রায়ানা হোসেন বলেন, “গ্রাহকদের লাইফস্টাইলের সাথে মানানসই উন্নত ডিজাইন ও মানসম্পন্ন ফার্নিচার প্রদান করাই আমাদের প্রধান লক্ষ্য। বাড়ির ছোট্ট সদস্যটির জন্য ফার্নিচার বাছাইয়ের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই আমরা এই নিনো কালেকশন নিয়ে এসেছি। এই কালেকশনের ফার্নিচার, খেলনা ও অন্যান্য আনুষাঙ্গিক পণ্যগুলো শিশুদের মানসিক বিকাশ, আরাম এবং নিরাপত্তার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।”