সাম্প্রতিক
তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’, ইমরান খানের ছেলেদের বিস্ফোরক অভিযোগ কক্সবাজারে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, মালিকরা বলছেন ‘বাবার উপহার’ গ্রামে লোডশেডিং কমাতেই ঢাকা হল ‘অন্ধকার’ ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানের শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ‘বিনা খরচে’ যাবেন ১০ হাজার কর্মী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে জয়সোয়াল, আমরা সব ঘটনার ওপর ‘নজর রাখছি’ নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, এখনও নিখোঁজ ৫১৭ বিদেশি সবজিতে স্বস্তি ফিরলেও বাজার অস্থির তেল-চিনি-ময়দায়, চড়া মাছ-ডিম-মুরগিও ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশ নিয়ে ফারিয়ার কটাক্ষ
Skip to content

বিতর্কিত মন্তব্যে গ্রেফতার কেআরকে

অনলাইন ডেস্ক :

বলিউডের অন্যতম বিতর্কিতদের মধ্যে একজন কামাল রশিদ খান (কেআরকে)। বিভিন্ন সময় নানা বিতর্কিত মন্তব্য করে থাকেন আলোচনায়। সম্প্রতি ভারতের বাইরে গিয়েছিলেন এ অভিনেতা। মঙ্গলবার (৩০ আগষ্ট) সকালে মুম্বাই বিমানবন্দরে নামার পর তাকে গ্রেফতার করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন মুম্বাই পুলিশ। মঙ্গলবার (৩০ আগষ্ট) তাকে মুম্বাইয়ের বোরিভালি আদালতে পেশ করা হয়। এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, ‘দুই বছরের পুরনো এক টুইটের কারণে গ্রেফতার হন তিনি। আরও জানা যায়, তিনি সর্বশেষ অনুষ্কা-বিরাটকে নিয়ে টুইট করে সমালোচিত হয়েছিলেন। অভিনেতা টুইটারে লিখেছেন, বিরাটের মনে ডিপ্রেশনের সমস্যা ঢুকিয়েছেন অনুষ্কা। তবে এ অভিনেতা ‘বিগ বস থ্রি’র প্রতিযোগী ছিলেন। বলিউড তারকাদের নিয়ে সমালোচনার পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন কয়েকটি হিন্দি ও ভোজপুরি সিনেমায়।