সাম্প্রতিক
তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’, ইমরান খানের ছেলেদের বিস্ফোরক অভিযোগ কক্সবাজারে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, মালিকরা বলছেন ‘বাবার উপহার’ গ্রামে লোডশেডিং কমাতেই ঢাকা হল ‘অন্ধকার’ ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানের শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ‘বিনা খরচে’ যাবেন ১০ হাজার কর্মী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে জয়সোয়াল, আমরা সব ঘটনার ওপর ‘নজর রাখছি’ নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, এখনও নিখোঁজ ৫১৭ বিদেশি সবজিতে স্বস্তি ফিরলেও বাজার অস্থির তেল-চিনি-ময়দায়, চড়া মাছ-ডিম-মুরগিও ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশ নিয়ে ফারিয়ার কটাক্ষ
Skip to content

এ আর রহমানের নামে রাস্তা হচ্ছে কানাডায়

অনলাইন ডেস্ক :

সংগীত পরিচালক এ আর রহমানের সুরে মুগ্ধ পুরো বিশ্ব। অস্কার জিতে নেওয়ার পর থেকে তো সবাই তাকে এক নামে চেনে। তবে শুধু চেনা নয়, এমন প্রতিভাকে এবার বিশেষ সম্মান জানালো কানাডা। কানাডার ওন্টারিওর মারখাম অঞ্চলে একটি রাস্তার নাম দেওয়া হয়েছে ‘আল্লারাখা রহমান স্ট্রিট’। এমন সংবাদে আবেগে ভেসেছেন এ আর রহমান। এজন্য মারখাম মেয়রের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন সুর সম্রাট। এ আর রহমান ইনস্টাগ্রামে লিখেছেন, আমি কখনো কল্পনাই করিনি এরকমটা আমার জীবনে ঘটবে। কানাডা সরকার ও মারখামের মেয়রকে ধন্যবাদ। আমার নামের অর্থ হলো দয়ালু, যা কি না স্রষ্টার একটি বৈশিষ্ট্য। আমার নামের অর্থকে সঙ্গে নিয়ে কানাডাবাসীর জীবনে শান্তি আসুক, সমৃদ্ধি আসুক এটাই প্রার্থনা করবো। সবাই ভালো থাকুন। তিনি আরও লিখেছেন, ভারতে আমার যেসব ভাইবোন রয়েছেন, যারা আমাকে ভালোবাসেন, আমার কাজ ভালোবাসেন, সবাইকে ধন্যবাদ। আপানদের আশা যেন পূরণ করতে পারি সেটাই চেষ্টা করে যাবো। আপনাদের ভালোবাসাই আমার কাছে সব। সংবাদ প্রতিদিন জানায়, এ আর রহমানের হাতে এখন অজস্র সিনেমার কাজ। দক্ষিণী পরিচালক মণিরতœমের নতুন ছবি ‘পোন্নিয়্যান সেলভান’ এবং হিন্দি ছবি ‘পিপা’র কাজে ব্যস্ত তিনি। এ ছাড়া বেশকিছু হলিউড প্রোজেক্ট রয়েছে তার হাতে। এর মধ্যেই এমন সুখবর পেয়ে দারুণ খুশি তিনি।