সাম্প্রতিক
তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’, ইমরান খানের ছেলেদের বিস্ফোরক অভিযোগ কক্সবাজারে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, মালিকরা বলছেন ‘বাবার উপহার’ গ্রামে লোডশেডিং কমাতেই ঢাকা হল ‘অন্ধকার’ ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানের শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ‘বিনা খরচে’ যাবেন ১০ হাজার কর্মী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে জয়সোয়াল, আমরা সব ঘটনার ওপর ‘নজর রাখছি’ নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, এখনও নিখোঁজ ৫১৭ বিদেশি সবজিতে স্বস্তি ফিরলেও বাজার অস্থির তেল-চিনি-ময়দায়, চড়া মাছ-ডিম-মুরগিও ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশ নিয়ে ফারিয়ার কটাক্ষ
Skip to content

৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘লাইভ’

অনলাইন ডেস্ক :

‘পোড়ামন’খ্যাত জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। জাকির হোসেন রাজু পরিচালিত এ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন দুজন। সম্প্রতি এই জুটি ‘লাইভ’ সিনেমার শুটিং শেষ করেছেন। শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটি আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। সিনেমা প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘গত বছর শাপলা মিডিয়ার তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হই। তার মধ্যে একটি ছিল এটি। এতে টানা ১৬ মিনিট অভিনয় করেছিলাম। যা সিনেমায় রাখা হয়েছে। কতটা মনোযোগ দিয়ে কাজ করলে আমার মতো একজন অভিনেতা এটা একবারেই করতে পারে! পুরো গল্পটাই ছিল মনোযোগ দেওয়ার মতো। সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘লাইভ’। টিজারে রহস্যের যে ছায়া পাওয়া গেছে পুরো গল্পটাই একবার দেখতে বসলে দর্শক শেষ পর্যন্ত দেখবে।’ শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমার গল্প সাইকো থ্রিলার ধরনের। এতে আরও অভিনয় করেছেন আদর আজাদ, খাইরুল বাশার, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ। সর্বশেষ সাইমন মাহি জুটির ‘জান্নাত’ মুক্তি পেয়েছিল।