সাম্প্রতিক
তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’, ইমরান খানের ছেলেদের বিস্ফোরক অভিযোগ কক্সবাজারে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, মালিকরা বলছেন ‘বাবার উপহার’ গ্রামে লোডশেডিং কমাতেই ঢাকা হল ‘অন্ধকার’ ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানের শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ‘বিনা খরচে’ যাবেন ১০ হাজার কর্মী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে জয়সোয়াল, আমরা সব ঘটনার ওপর ‘নজর রাখছি’ নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, এখনও নিখোঁজ ৫১৭ বিদেশি সবজিতে স্বস্তি ফিরলেও বাজার অস্থির তেল-চিনি-ময়দায়, চড়া মাছ-ডিম-মুরগিও ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশ নিয়ে ফারিয়ার কটাক্ষ
Skip to content

মিশিগান মাতালেন বেবী নাজনীন

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের মিশিগান মাতালেন সংগীতশিল্পী বেবী নাজনীন। মিশিগানের অন্যতম দেশীয় বড় মেলাটি হচ্ছে নর্থ আমেরিকান-বাংলাদেশি ফ্যাস্টিভাল। এই মেলাটি শুরু হয়েছে ২৬ আগস্ট, শেষ হয় ২৮ আগস্ট। তিন দিনব্যাপী মেলায় ছিল মানুষের উপচেপড়া ভিড়। প্রতিদিন দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলে রাত ১২টা পর্যন্ত। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মিশিগানের বাংলা টাউন ডেট্রয়েট সিটির জেইন পার্ক মাঠে নেচে-গেয়ে মঞ্চ কাঁপান বেবী নাজনীন। বেবী নাজনীন রোববার সন্ধ্যায় মঞ্চে উঠেই বলেন, ‘এত বাংলাদেশি দেখে আমার মনে হচ্ছে আমি এখন বাংলাদেশেই আছি। ’এরপর ‘বাংলাদেশ’ শিরোনামে প্রথম গান পরিবেশন করে পুরোটা সময় নিজে নেচে-গেয়ে এবং উপস্থিত দর্শকদের নাচিয়ে রাত ১২টায় গাওয়া শেষ করেন।