সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বালুবোঝাই ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

জেলা প্রতিনিধি :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাক্টরকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে কাভার্ডভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সোয়া ৮ টার দিকে মহাসড়কের হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে নুরুল ইসলাম, রংপুরের আবদুল খালেকের ছেলে ফয়জার রহমান ও কাভার্ডভ্যানের চালক লিটন। এছাড়া ট্রাক্টর চালক আমির হোসেনকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল হক চৌধুরী বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু উঠাচ্ছিলেন শ্রমিকরা।ওই সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক্টরে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় কাভার্ডভ্যান চালকের। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার কাজ চালায়।