সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আবারো মা হচ্ছেন ঐশ্বরিয়া

অনলাইনে ডেস্ক :

বলিউডের তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। ক্যারিয়ারের মধ্যগগনে যখন তখনই বিয়ে করে সংসারী হন তিনি। ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া। ২০১১ সালে তাদের কন্যাসন্তান আরাধ্যার জন্ম হয়। বেশ সুখেই দিন কাটছে এ তারকা দম্পতির। এদিকে জানা গেল বলিউডে নতুন গুঞ্জন, আবারও মা হতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। নেট দুনিয়ায় এ নিয়ে চলছে আলোচনা। ঐশ্বরিয়া গত রোববার নিজের ফেসবুক পেইজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। মূলত তার পর থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়েছে। সে ছবিগুলো দেখে সবাই ধারণা করছেন সাবেক এ বিশ্ব সুন্দরী গর্ভবতী। রীতিমতো মা হওয়ার শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন তিনি। তামিল পরিচালক মণি রতœমের ‘পননিয়ান সেলভান’ সিনেমায় কাজ করছেন ঐশ্বরিয়া রাই। সম্প্রতি অভিষেক বচ্চন সিনেমাটির শুটিং সেটে যান। সেখানে ছবিগুলো তুলেছিলেন ঐশ্বরিয়া।