সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া দল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া দল। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোস থেকে বিকাল ৪টার পরপর তাদের বহনকারী কোয়ান্টাস এর চাটার্ড বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে অজি ক্রিকেটারদের সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে নেওয়া হচ্ছে। তিনদিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নামবে ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তার আগে অবশ্যই সবাইকে দুইবার করোনা নেগেটিভ হতে হবে। সিরিজ শুরুর আগে কোনো প্রস্তুতি ম্যাচ থাকছে না। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। করোনাভীতি এবং ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার প্রথম সারির বেশ কজন এ সিরিজে খেলতে পারবেন না। উইন্ডিজ সিরিজে চোটে পড়ে ছিটকে গেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। চোটের সমস্যা আছে বাংলাদেশ দলেও। তামিম-লিটন ইনজুরির কারণে থাকছেন না। মুস্তাফিজ-সাকিব-সৌম্যও ছোটখাট চোটে আক্রান্ত। কোয়ারেন্টিন ইস্যুর কারণে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমেরও।