সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

সিলেটে গণধর্ষণ মামলার আসামী সুনামগঞ্জ থেকে গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট নগরীর পাঠানটুলাস্থ জালালাবাদ এলাকায় আবাসিক হোটেলের দু’টি কক্ষে আটকে রেখে রাতভর দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মােহাইমিন রহমান রাহি (৩৩)।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আলোচিত এ মামলার এই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে.নাজমুল হুদা খান।
গ্রেফতারকৃত মোহাইমিন রহমান রাহি (৩৩) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। মামলা নং ২৯।
পুলিশ জানায়, টানা ২২ ঘন্টা সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে পুলিশ রাহিকে গ্রেফতারে সক্ষম হয়।
এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে.নাজমুল হুদা খান বলেন, গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য-গত ২৩ আগস্ট দিবাগত রাতে নগরীর পাঠানটুলাস্থ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী গ্রিন হিল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভিকটিম দুই তরুণী সিলেটের জালালাবাদ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।মামলা নং-২৯ ও ৩০ তারিখ ২৮/০৮/২০২২। ঘটনার ৫ দিন পর গত ২৮ আগস্ট দুই তরুণী জালালাবাদ থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়।