সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

শেরপুরে ছেলের সাথে রাগ করে মায়ের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, শেরপুর :

শেরপুর জেলা সদরের গৃদানারায়নপুর এলাকায় গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে এক গৃহবধূ ।
ঘটনাটি ঘটে ৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে।

মৃত গৃহবধূ নাসরিন আক্তার (৩২) ঢাকার বিক্রমপুরের প্রয়াত পরিবহন শ্রমিক বাবু মিয়ার স্ত্রী এবং তার বাবার বাড়ি শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভায়াডাঙ্গা গ্রামে । নাসরিন আক্তার তার দুই সন্তান নাফিজ (১২) ও নাবিলকে (৮) নিয়ে শেরপুর শহরের গৃদানারায়নপুর এলাকায় কাজল মিয়ার বাসায় ভাড়া থাকতো ।

নাসরিনের ৫ম শ্রেণী পড়ুয়া ছেলে নাফিজ জানায়, প্রতিদিন সে বাইরে খেলতে গেলে তার মা তাকে বকাবকি করতো। আজও সে বাইরে খেলতে গেলে তার মা তার সাথে রাগারাগি করে । পরে এক পর্যায়ে তার মা রাগ করে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলে আমি ফাঁসি দিয়ে মরে যাবো । তখন সে দরজায় ধাক্কা দিয়ে মার কাছে মাফ চেয়ে বলে সে আর কোন দিন বাইরে যাবে না। দরজা না খোলায় পাশের জানালা দিয়ে সে দেখতে পায় তার মা গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলার চেষ্টা করছে। এসময় সে চিৎকার করলে আশপাশের লোকজন এসে স্টিলের দরজা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়। ততক্ষণে নাসরিন ফ্যানের সাথে ঝুলে মারা যায় । খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ এসে নাসরিনের লাশ উদ্ধার করে ।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ বসির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।