সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

মেসির পাস প্রসঙ্গে যা বললেন হাকিমি

অনলাইন ডেস্ক :

লিগ ওয়ানর ম্যাচে জয় পেয়েছে পিএসজি। গত শনিবার রাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ব্রেস্টকে ১-০ গোলে হারিয়েছে ফরাসি জায়ন্টারা। এই জয়ের ফলে লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে তারা। ম্যাচের ৩০তম মিনিটে লিওনেল মেসির বানিয়ে দেওয়া বলে আড়াআড়ি শটে ম্যাচের একমাত্র গোলটি করেন নেইমার জুনিয়র। মেসি ও কিলিয়ান এমবাপ্পে গোলের সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরো বাড়াতে পারতো পিএসজি। ৭০তম মিনিটের পেনাল্টি পায় ব্রেস্ট। কিন্তু স্লিমানির নেওয়া এই পেনাল্টি শট রুখে দেন পিএসজি গোলরক্ষক দোনারুমা। ম্যাচ শেষে মেসির দুর্দান্ত পাসের প্রশংসা করেছেন পিএসজির আশরাফ হাকিমি। মরোক্কোর এই তারকা বলেন, ‘যখন লিওর কাছে আমি বল চাইলাম, তিনি আমাকে দেননি। তিনি অন্য আরেকজনকে পেয়েছেন যাকে পাস দিতে পারেন। এটা কোনো সমস্যা নয়। এভাবেই সে আজ নেইমারকে পাস দিয়েছিল। এবং আমরা তিন পয়েন্ট পেলাম।’