সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

উর্বশী কে তো আমি চিনিই না : নাসিম শাহ

অনলাইন ডেস্ক :

ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে একের পর বিবাদে বরাবরই আলোচনায় থাকছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা। তবে এবার এক পাকিস্তানি বোলারের জন্য নতুন করে হলেন সমালোচনার শিকার তিনি! সম্প্রতি এশিয়া কাপ চলাকালীন পাকিস্তানের বোলার নাসিম শাহর সঙ্গে একটি ভিডিও অনলাইনে প্রকাশ করেছেন উর্বশী। তারপরই সমালোচনা শুরু হয়েছে ভারতীয় অভিনেত্রীর। ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে বসে রয়েছেন অভিনেত্রী। অপরদিকে মাঠে খেলছেন পাকিস্তানি বোলার নাসিম। দুজনের হাসিমুখের কিছু ঝলক নিয়েই বানানো হয়েছে ভিডিওটি। এমনকি ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের ‘কোই তুঝকো না মুঝসে চুরা লে’ গানটি ব্যবহার করা হয়েছে। তবে মজার বিষয় হলো নাসিম শাহ নাকি উর্বশীকে চেনেনই না। এক সাক্ষাৎকারে নাসিম বলেছেন যে, তিনি উর্বশীকে চেনেনই না। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উর্বশীর প্রসঙ্গে চলে আসে। তখন এক সাংবাদিক নাসিমকে প্রশ্ন করেন, ‘উর্বশীর নাম শুনে হাসছেন, আপনি কি জানেন যে সে আপনাকে দেখতে আসে। আর ক্রিকেটের পর শোবিজের দিকে যাওয়ার ইচ্ছে আছে?’ জবাবে নাসিম বলেন, ‘না, এমন পরিকল্পনা নাই। আর হাসি তো পাচ্ছে আপনার প্রশ্ন শুনে। উর্বশী কে? সে কী করে তা আমি জানিই না। জানি না লোকজন কেন এমন ভিডিও বানায়। কী হয়েছে তা আমি জানিই না। ’এরপর আরেকজন সাংবাদিক বলেন, ‘উর্বশী তো আপনার জন্য পাকিস্তানের খেলা দেখতে আসেন। ’ তখন নাসিম বলেন, ‘সত্য কথা বলতে কি, আমি এসবের কিছুই জানি না। আমি তো মাঠে শুধু নিজের খেলাটা খেলি। ’