সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

বাহরাইনকে রুখে দিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ এর বাছাইপর্বে শুরুটা বেশ ভালোই হলো বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে রুখে দিয়েছে ছেলেরা। বাহরাইনের আরাদে আল মুহাররাক স্টেডিয়ামে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে স্বাগতিক দলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ ভুটান, কাতার ও নেপাল। নিজেদের পরের ম্যাচে সোমবার ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। গত শনিবারের অন্য ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের টেবিলে শীর্ষে আছে ভুটান। বাহরাইন ও বাংলাদেশের পয়েন্ট সমান ১ করে।