সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

বাংলাদেশকে নিয়ে সেমিতে ভারত

অনলাইন ডেস্ক :

পাকিস্তানকে ৬-০ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ। গত শনিবার ‘এ’ গ্রুপে দিনের অন্য ম্যাচে ভারত ৯-০ গোলে মালদ্বীপকে উড়িয়ে শেষ চার নিশ্চিত করেছে, একই সঙ্গে এই গ্রুপ থেকে বাংলাদেশও পৌঁছে গেছে সেমিফাইনালে। মেয়েদের সাফে বাংলাদেশ-ভারত দুই দলই দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট করে পেয়েছে। মালদ্বীপ ও পাকিস্তান এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। আগামী ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। এদিকে পাকিস্তানকে ৬ গোলে হারিয়ে বাংলাদেশ দল বেশ ফুরফুরে মেজাজে। অধিনায়ক সাবিনা খাতুন পেয়েছেন হ্যাটট্রিক। বাংলাদেশ অধিনায়ককে প্রশংসায় ভাসিয়ে পাকিস্তান কোচ আদিল রিজকি বলেছেন, ‘কোনও সন্দেহ নেই, সাবিনা দুর্দান্ত খেলোয়াড়। সে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। শুধু তাকে ঘিরে পরিকল্পনা সাজানো কঠিন। আমরা অধিকাংশ গোলই খেয়েছি নিজেদের ভুলে। বাংলাদেশ ভালো ফিনিশ করেছে। রক্ষণে আরও সংঘবদ্ধ হওয়া দরকার ছিল। রক্ষণ সামলে আমাদের আক্রমণে যাওয়া উচিত ছিল।’ মেয়েদের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন, ‘মেয়েদের পারফরম্যান্সে আমি খুব খুশি। সবচেয়ে ভালো দিক হচ্ছে, তারা প্রথম মিনিট থেকে ৯০ মিনিট পর্যন্ত একই ধারায় খেলেছে। পরিকল্পনা অনুযায়ী খেলা হয়েছে। আমরা এখন রিকোভারিতে মনোযোগ দেবো। ভারত শক্তিশালী দল। আমি মনে করি, প্রতিযোগিতামূলক ম্যাচ হবে।’