সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

বাংলাদেশের কেউ নেই ক্রিকইনফোর ‘এশিয়া কাপ সেরা একাদশে’

অনলাইন ডেস্ক :

সদ্যই শেষ হয়েছে এশিয়া কাপের আসর। পাকিস্তানকে ফাইনালে দুমড়েমুচড়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলে শতভাগ পরাজয় নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। তাই জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর বিচারে এশিয়া কাপ সেরা একাদশে নেই বাংলাদেশের কেউ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এশিয়া কাপের সেরা একাদশের তালিকা প্রকাশ করেছে ক্রিকইনফো। এই দলের নেতৃত্ব পেয়েছেন শিরোপাজয়ী লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। যার নেতৃত্ব এবার দারুণ প্রশংসিত হয়েছে। ইনিংস শুরু করবেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস এবং আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। এই আফগান টপ অর্ডার উইকেটকিপিংয়ের দায়িত্বও পেয়েছেন। তিন নম্বরে আছেন দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো বিরাট কোহলি। চারে ইব্রাহিম জাদরান, পাঁচে শ্রীলঙ্কার শিরোপা জয়ের নায়ক ভানুকা রাজাপক্ষে। ছয় এবং সাতে আরো দুই লঙ্কান―দাসুন শানাকা আর ওয়াইন্দু হাসারাঙ্গা। আটে পাকিস্তানের হার্ডহিটার মোহাম্মদ নওয়াজ। পেস আক্রমণে ভারতের ভুবনেশ্বর কুমারের সঙ্গে থাকছেন পাকিস্তানের হারিস রউফ এবং নাসিম শাহ।
ক্রিকইনফোর চোখে এশিয়া কাপের সেরা একাদশ : কুশল মেন্ডিস, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), বিরাট কোহলি, ইব্রাহিম জাদরান, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়াইন্দু হাসারাঙ্গা, মোহাম্মদ নওয়াজ, ভুবনেশ্বর কুমার, হারিস রউফ, নাসিম শাহ।