সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

বাংলাদেশের হয়ে খেলতে চান হামজা

অনলাইন ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশ যোগসূত্র আছে। লিস্টার সিটির হয়ে তিনি এখন খেলছেন ওয়াটফোর্ডে। হামজা কোন একসময় বাংলাদেশের জাতীয় দলের জার্সিও গায়ে তুলবেন এমন স্বপ্ন দেখেন এ দেশের ফুটবল প্রেমীরা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে হামজা নিজেও বলেছেন তাঁরও সেই ইচ্ছার কথা। ‘হ্যাঁ, আমি সত্যিই এটা ভাবি (বাংলাদেশের হয়ে খেলা)। অবশ্যই চাই। সামনের কয়েকটা বছর আমি আরও দেখব। কিন্তু সত্যিই বাংলাদেশের হয়ে খেলতে পারলে আমি গর্বিতই হবো, সম্মানিত বোধ করব। বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আমি আরও বাড়াতে চাই’,আরেক বাংলাদেশী বংশোদ্ভূত কোচ আনোয়ার উদ্দিনের নেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে খেলার প্রশ্নের উত্তরে বলেছিলেন হামজা। ২৪ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের নানার বাড়ি সিলেটে। বাবার পরিচয়ে তিনি অবশ্য গ্রানাদার হয়েও খেলতে পারবেন। ইংল্যান্ডের হয়ে তাঁর এর মধ্যেই অভিষেক হয়েছে অনুর্ধ্ব-২১ দলে। এখন সিনিয়র জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় আছেন হামজা। গত ইউরোর দলে ডাক পাওয়ার আলোচনাতেও ছিলেন। তবে তাঁর সে অপেক্ষা ফুরায়নি। শেষমেষ এই আশা পূরণ না হলে কী বাংলাদেশের জার্সি গায়ে তুলবেন হামজা চৌধুরী- এই প্রশ্নের উত্তর ভবিষ্যতই জানে।