সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

গাজীপুরে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ দগ্ধ ২

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) প্রতিষ্ঠার চতুর্থ বার্ষিকী উপলক্ষে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ দুজন দগ্ধ হয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আবু সায়েম নয়ন জানান, শুক্রবার দুপুরে গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠান চলছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সামনে বেলুন বিক্রেতা আগুন দিয়ে বেলুন ওড়ানোর চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা নয়ন।

—ইউএনবি