সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

খুলনা-পাইকগাছা মহাসড়কে বাস উল্টে নিহত ১

সাতক্ষীরার তালার শাহাপুর এলাকায় বাস উল্টে একজন নিহত এবং সাত জন আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে খুলনা-পাইকগাছা মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ আলী সরদার (৫০) উপজেলার পাটকেলঘাটার আমানুল্লাহপুর গ্রামের মো. সেরমত আলী সরদারের ছেলে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী বাসটি তালা উপজেলার শাহাপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এই সময় বাসে থাকা সাত জন যাত্রী আহত হন। তাদেরকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

—ইউএনবি