সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

নারী এশিয়া কাপের প্রথম দিনই বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আগামী ১ অক্টোবর থেকে সিলেটে শুরু হতে যাওয়া নারী এশিয়া কাপ ক্রিকেটের প্রথম দিনই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। প্রথম দিনের শেষ ম্যাচে মাঠে নামবে ভারত ও শ্রীলঙ্কা। এবারের টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। গত মঙ্গলবার নারী এশিয়া কাপের অষ্টম আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৭টি দলকে নিয়ে এবারের আসর অনুষ্ঠিত হবে। লিগ পদ্ধতিতে একে-অপরের মুখোমুখি হবে অংশ নেওয়া দলগুলো। ৩ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এরপর ৬ অক্টোবর মালয়েশিয়ার বিপক্ষে, ৮ অক্টোবর ভারতের বিপক্ষে, ১০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে, ১১ অক্টোবর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশের প্রমীলারা। লিগ পর্বের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। সেমিতে লিগ পর্বে প্রথম হওয়া দলটি লড়বে চতুর্থ হওয়া দলের সঙ্গে। আর দ্বিতীয় স্থানে থাকা দলটি খেলবে তৃতীয় হওয়া দলের সঙ্গে। ১৩ অক্টোবর হবে দু’টি সেমিফাইনাল। ১৫ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ১৫ দিনের এই টুর্নামেন্ট। এবারের এশিয়া কাপের পুরো আসরটিই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ওয়ান ও সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়ামে গ্রাউন্ড টুতে। ২০০৮ সালে নারীদের সর্বশেষ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিলো। মালয়েশিয়ার কুয়ালালামপুরের সপ্তম আসরের ঐ ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেছিলো বাংলাদেশ। তার আগে টানা ছয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো ভারত।