সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

‘আমার যাত্রা এখনও শেষ হয়ে যায়নি’

অনলাইন ডেস্ক :

বয়সের কাঁটা ৩৭ পেরিয়ে গেছে গত ফেব্রুয়ারিতে। বয়সের ছাপ খেলার মাঠে পড়ুক বা না পড়ুক, এরইমধ্যে ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডের মূল একাদশে জায়গা হারিয়ে ফেলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে শেষ দিকে বদলি হিসেবে নামান হেড কোচ এরিক টেন হাগ। যে কারণে নিন্দুক-সমালোচক থেকে শুরু করে ভক্ত-সমর্থকরা পর্যন্ত চিন্তায় পড়ে গেছেন, তবে কি সময় ফুরিয়ে এসেছে পর্তুগিজ সুপারস্টারের? আর কি সেরা রূপে দেখা যাবে না পাঁচবারের ব্যালন ডি অর জয়ী এ তারকাকে? এ প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ রোনালদো। চলতি বছর হতে যাওয়া কাতার বিশ্বকাপ তো বটেই, ২০২৪ সালের ইউরো কাপেও খেলার লক্ষ্য রয়েছে রোনালদোর। এখনই সময় শেষ হয়ে যায়নি জানিয়ে রোনালদো বলেছেন, ‘আমার জার্নিটা অনেক লম্বা। তবে এ সুযোগে সবাইকে জানিয়ে দিতে চাই, আমার যাত্রা শেষ হয়ে যায়নি।’ পর্তুগিজ ফুটবল ফেডারেশনের অনুষ্ঠানে হাজির হয়ে দলের অধিনায়ক আরও বলেন, ‘আমি এখনও অনুপ্রাণিত বোধ করি, আমার লক্ষ্য অনেক উঁচু। অনেক তরুণ খেলোয়াড়ের সঙ্গে আমি দলের বিবেচনায় আছি এবং এই বিশ্বকাপের সঙ্গে ২০২৪ সালে ইউরো কাপেও খেলতে চাই।’ এরই মধ্যে রোনালদোর পেশাদার ক্যারিয়ারের দুই দশক পূরণ হয়েছে। পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন ১৮৯টি আন্তর্জাতিক ম্যাচ। তার যে লক্ষ্য, তাতে অচিরেই ম্যাচের ডাবল সেঞ্চুরি করে ফেলবেন রোনালদো।