সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

ভারতে দুর্গাপূজার মন্ডপে আগুনে নিহত ৫

অনলাইন ডেস্ক :

ভারতের উত্তর প্রদেশে দুর্গাপূজার একটি মন্ডপে বড় ধরনের অগ্নিকান্ডে তিন শিশুসহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ৬৬ জন। গত রোববার রাতে রাজ্যটি ভাদোহি শহরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তমীর দিন আরতি দেওয়ার সময় রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় মন্ডপের প্যান্ডেলের ভেতরে প্রায় দেড়শ মানুষ ছিল বলে পুলিশ জানিয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তারা। একটি হ্যালোজেন লাইট অতিরিক্ত উত্তপ্ত হয়ে আগুনের সূত্রপাত হয় বলে জেলা ম্যাজিস্ট্রেট গৌরাঙ্গ রাথিকে উদ্ধৃত করে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। রাথি বলেন, ‘প্যান্ডেলটির একটি হ্যালোজেন লাইট অতিরিক্ত উত্তপ্ত হয়ে বৈদ্যুতিক তারের কয়েক জায়গায় আগুন ধরে যায়, কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো মন্ডপজুড়ে ছড়িয়ে পড়ে। ‘রাতের এ ঘটনায় ৪৫ বছর বয়সি এক নারী ও এক শিশুর মৃত্যু হয়। পরে সোমবার (৩রা অক্টোবর) সকালে হাসপাতালে আরও দুটি শিশু ও আরেক নারীর মৃত্যু হয়।’ এ ঘটনায় একটি মামলা (এফআইআর) দায়ের করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার অনিল কুমার জানিয়েছেন।