সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

আজ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব

অনলাইন ডেস্ক :

ত্রিদেশীয় সিরিজ ও আসন্ন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। গত শুক্রবার দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। সেই দলের সঙ্গে যাননি দলের অধিনায়ক সাকিব আল হাসান। আজ মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে গিয়েছিলেন সাকিব। আর তাই খেলতে পারেননি সর্বশেষ আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ। সিপিএল শেষে দেশে না এসে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন এই অলরাউন্ডার। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ৯ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১২ তারিখে আবারো নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে সাকিবের দল। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১৩ তারিখে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগারারা। পয়েন্ট তালিকার সেরা দুই দল ফাইনাল খেলবে ১৪ অক্টোবর। ত্রিদেশীয় সিরিজ শেষে বিশ্বকাপের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ দল।