সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ব্রুনাইয়ের সুলতান

ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ ১৪ থেকে ১৬ অক্টোবর বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসছেন।

বুধবার ব্রুনাই দারুসসালামে বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা জনান, ‘বাংলাদেশে ব্রুনাই দারুসসালামের সুলতানের এটাই প্রথম রাষ্ট্রীয় সফর।’

তিনি বলেন, সুলতানের তিন দিনের সফর বিশেষ তাৎপর্য বহন করে।

সফরকালে তিনি অন্যান্য ব্যস্ততার পাশাপাশি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

সফরকালে দুই দেশ দ্বিপক্ষীয় সহযোগিতা সংক্রান্ত বেশ কয়েকটি নথিতে সই করার পরিকল্পনা করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ব্রুনাই দারুসসালাম সুলতানের আসন্ন রাষ্ট্রীয় সফর নিয়ে দুই পক্ষই কাজ করছে।

—ইউএনবি