সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

খুলনায় মার্কেটে আগুন, ১৬টি দোকান পুড়ে গেছে

খুলনা সদর উপজেলার বড়ো বাজারে বুধবার দুপুরে আগুনে কমক্ষে ১৬টি দোকান পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে ভৈরব বাসস্ট্যান্ডের পাশের বাজারের একটি দোকানে আগুন লাগে এবং কিছুক্ষণের মধ্যেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খুলনা ফায়ার সার্ভিসের বিভাগীয় উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি দমকল কাজে লাগানো হয় এবং আগুন নেভাতে তাদের প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়।

দুর্গাপূজার ছুটির কারণে আজ বুধবার বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, আগুনের সঠিক উৎস ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

—ইউএনবি