সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

তিন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশনের একটি বহরে বিস্ফোরক হামলায় বাংলাদেশের তিন শান্তিরক্ষীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বুধবার এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন। গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বিবৃতিতে বলেন, ‘মহাসচিব গভীরভাবে শোকাহত’।

ওই হামলায় আরও একজন শান্তিরক্ষীর আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

বিবৃতিতে মহাসচিব নিহত শান্তিরক্ষীদের পরিবারের প্রতি এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ‘তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।’

মহাসচিব উল্লেখ করেন যে জাতিসংঘ শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধ হতে পারে।

তিনি মধ্য আফ্রিকান কর্তৃপক্ষকে এই হামলার অপরাধীদের শিগগিরই শনাক্ত করার আহ্বান জানিয়েছেন, যাতে তাদের দ্রুত বিচারের আওতায় আনা যায়।

মধ্য আফ্রিকার জাতীয় কর্তৃপক্ষকে সমর্থনের জন্য প্রতিদিন যথেষ্ট ঝুঁকি নেয়া শান্তিরক্ষীদের নিরাপত্তা এবং নিরাপত্তা ব্যবস্থাকে যাতে নেতিবাচকভাবে প্রভাবিত না করে, সেজন্য রাতের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে মধ্য আফ্রিকান কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন মহাসচিব।

গুতেরেস মধ্য আফ্রিকান রিপাবলিকের জনগণ ও সরকারের সঙ্গে জাতিসংঘের সংহতি পুনর্ব্যক্ত করেছেন।

—-ইউএনবি