সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

জাপোরিঝিয়ায় আবারও রাশিয়ার হামলা, নিহত ২, নিখোঁজ ৫

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় একটি আবাসিক ভবনে রুশ বাহিনীর হামলায় বৃহস্পতিবার (৬ অক্টোবর)
অন্তত দুইজন নিহত এবং অন্য পাঁচজন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন এই অঞ্চলের গভর্নর। জাপোরিঝিয়ায় ইউক্রেনের নিযুক্ত গভর্নর অলেক্সান্ডার স্টারুখ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, একটি আবাসিক ভবনে রুশ বাহিনীর সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে এক নারী মারা গেছেন এবং অন্য একজন অ্যাম্বুলেন্সে মারা গেছেন। তিনি আরও জানান, হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে অন্তত পাঁচজন। স্টারুখ একটি ধসে পড়া বিল্ডিংয়ের একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে এখনও ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এরআগে গত সপ্তাহে জাপোরিঝিয়া অঞ্চলে বেসামরিক গাড়ির একটি কনভয় শেল হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে কিয়েভ মস্কোকে দায়ী করেছে। উল্লেখ্য, পুতিন বুধবার চারটি ইউক্রেনীয় অঞ্চল – ডোনেটস্ক, লুগানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন কে সংযুক্ত করার বিষয়টি চূড়ান্ত করেছেন তবে ক্রেমলিন এখনও নিশ্চিত করতে পারেনি যে এই অঞ্চলগুলির কোন অঞ্চলগুলি সংযুক্ত করা হচ্ছে। সূত্র: বিবিসি