সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি লেখিকা অ্যানি আর্নাক্স

অনলাইন ডেস্ক :

২০২২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন ফরাসি লেখিকা অ্যানি আর্নাক্স। বৃহস্পতিবার সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের সেক্রেটারি জেনারেল হ্যান্স এলেগ্রেন বিজয়ীর নাম ঘোষণা করেন।

চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা দেয়া শুরু হয়। ৪ অক্টোবর পদার্থবিদ্যা, ৫ অক্টোবর রসায়ন, ৬ অক্টোবর সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষিত হয়।

আগামীকাল শুক্রবার (৭ অক্টোবর) শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সর্বশেষ ১০ অক্টোবর অর্থনীতিতে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ করা হবে ২০২২ সালের নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা।

পুরস্কার হিসেবে দেয়া হবে নগদ ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার (প্রায় ৯লাখ মার্কিন ডলার)। আগামী ১০ ডিসেম্বরে পুরস্কার হস্তান্তর করা হবে। এ অর্থ পুরস্কারের প্রবর্তক সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া একটি উইল থেকে অর্জিত। ১৮৯৫ সালে আলফ্রেড নোবেলে মারা যান।