সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ভারতকে হারিয়ে জয় পেল পাকিস্তানের মেয়েরা

অনলাইন ডেস্ক :

ক্রিকেট মাঠের বাইশ গজে আরেকটি ভারত-পাকিস্তান লড়াই হয়ে গেল। মেয়েদের এশিয়া কাপের লড়াইয়ে শেষ হাসি হাসল পাকিস্তান। শুক্রবার (৭ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ভারতকে ১৩ রানে হারিয়ে দিয়েছে পাকিস্তানের মেয়েরা। পাকিস্তানের ১৩৭ রান তাড়া করতে নেমে ভারত ১৯.৪ ওভারে ১২৪ রানে অল-আউট হয়ে যায়। টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৬ রানের ওপেনিং জুটি পায় পাকিস্তান। দুই ওপেনার মুনিবা আলী ১৭ আর সিদরা আমিন ১১ রান করেন। তিনে নেমে অধিনায়ক বিসমাহ মারুফ খেলেন ৩৫ বলে ৩২ রানের ধীরগতির ইনিংস। তবে নিদা দারের ৩৭ বলে অপরাজিত ৫৬* রানের ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ পায় পাকিস্তান। চার ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। ভারতের হয়ে ২৭ রানে ৩ উইকেট নেন স্পিনার দিপ্তি শর্মা। এ ছাড়া পূজা বস্ত্রকার ২টি, রেনুকা সিং নেন ১ উইকেট। রান তাড়ায় নেমে ভারত ভালোই শুরু করেছিল। নিয়মিত উইকেট হারালেও জোরেশোরেই ঘুরছিল রানের চাকা। তবে সময়ের সঙ্গে সঙ্গে রান ও বলের ব্যবধান বাড়তে থাকে। শেষ ওভারে দরকার ছিল ১৮ রানের। হাতে উইকেট ছিল মাত্র ১টি। ২ বল বাকি থাকতেই অল-আউট হয় ভারত। সর্বোচ্চ ২৬ রান করেন উইকেটকিপার রিচা ঘোষ। এ ছাড়া হেমালতা ২০, আর দিপ্তি শর্মা ১৬ রান করেন। পাকিস্তানের হয়ে ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন নাশরা সান্ধু। ২টি করে উইকেট নিয়েছেন সাদিয়া ইকবাল এবং নিদা দার।