সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

ইনজুরিতে ছিটকে গেলেন মিচেল

অনলাইন ডেস্ক :

ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড। ইনজুরিতে দল থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার ড্যারিল মিচেল। ডান হাতে পাওয়া চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন এই কিউই অলরাউন্ডার। এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। ম্যাচের আগে অনুশীলনে ব্যাট করার সময় তার ডান হাতে বল লাগে। পরে এক্স-রে করে দেখা যায় তার কনে আঙ্গুলে চিড় ধরেছে। আর তাই ত্রিদেশীয় সিরিজে আর খেলতে পারবেননা মিচেল। শুধু তাই নয়, আসন্ন টি-২০ বিশ্বকাপে তাকে দলে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। নিউজিল্যান্ডের ফিজিও কাপাকোলাকিস জানিয়েছেন, এক্স-রেতে মিচেলের ডান হাতের কনে আঙুলে ফাটল ধরা পড়েছে। তার সুস্থ হতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। আগামী ১৫ অক্টোবর টি-২০ বিশ্বকাপ খেলার জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিবে নিউজিল্যান্ড। আর ২২ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে কিউইরা। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, ‘বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্টের আগমুহূর্তে মিচেলের চোটের ব্যাপারটি সত্যিই অস্বস্তিকর। আমাদের টি-টোয়েন্টি দলে সে খুবই গুরুত্বপূর্ণ অংশ। ত্রিদেশীয় সিরিজে ওর অলরাউন্ড দক্ষতাকে মিস করব আমরা। বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হতে বাকি দুই সপ্তাহ। ওর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া ও সময় বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে।’ ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আজ শনিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড।