সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

১৫ অক্টোবর ঢাকা সফরে আসছেন ব্রুনাইয়ের সুলতান

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ তিন দিনের সফরে আগামী ১৫ অক্টোবর ঢাকায় আসছেন। প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন তিনি।সুলতানের ঢাকা সফরকালে চার থেকে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, ব্রুনাইয়ের সুলতানের ১৪ অক্টোবর ঢাকার আসার কথা ছিল। তবে এই সফর একদিন পিছিয়েছে। তিনি ১৫ অক্টোবর আসবেন। সূত্র জানায়, ব্রুনাইয়ের সুলতান ঢাকা সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দেবেন তিনি। সুলতানের সফরকালে কর্মী নিয়োগ, জ¦ালানি, বাণিজ্য, কৃষি ও মৎস্য খাতে সহযোগিতা নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। এ ছাড়া ঢাকা-ব্রুনাই সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে সমঝোতা হবে। ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সঙ্কট চলছে। সে কারণে ব্রুনাই থেকে জ¦ালানি তেল আমদানি করতে আগ্রহী বাংলাদেশ। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত ২৯ আগস্ট ব্রনাই সফর করেন। সে সময় ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে ব্রুনেই সফর করেছিলেন। সে সময় ব্রুনাইয়ের সুলতানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। তবে কোভিড-১৯ পরিস্থিতিতে সুলতানের সফর বিলম্বিত হয়।