সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

বন্যা-ভূমিধসে নেপালে ৩৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

নেপালে এক সপ্তাহে বন্যা-ভূমিধসে কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। খবর বিবিসির।কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় কারনালি প্রদেশে চলতি মৌসুমে ভারি বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়েছে নেওয়া হয়েছে। নেপালে এক সপ্তাহে বন্যা-ভূমিধসে কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। খবর বিবিসির।কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় কারনালি প্রদেশে চলতি মৌসুমে ভারি বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়েছে নেওয়া হয়েছে।ওই অঞ্চলের আবহাওয়া পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি। নিখোঁজদের মধ্যে অধিকাংশই কালিকোট জেলার। গত এক সপ্তাহে ওই এলাকা থেকে হাজার হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।ওই প্রদেশের কারনালি নদীর পানি ১২ মিটার (৩৯ ফুট) উচ্চতায় পৌঁছেছে। নেপালের জরুরি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই নদীর ওপরে থাকা বেশ কয়েকটি সেতু পানিতে ভেসে গেছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টারে করে বিভিন্ন স্থানে ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে।অপরদকে জাতিসংঘের মানবিক সংস্থাগুলো জানিয়েছে, তারা পশ্চিম নেপালের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাবার এবং ওষুধ সরবরাহ করেছে। দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, গত বছর বৃষ্টি ও বন্যার কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ১১০ জনের মৃত্যু হয়।