সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

সেতুতে বিস্ফোরণের ঘটনায় ৮ জনকে আটকের করেছে রাশিয়া

অনলাইন ডেস্ক :

ক্রিমিয়া-রাশিয়া সংযোগ সেতুতে শনিবারের বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আট ব্যক্তিকে আটকের খবর জানিয়েছে রাশিয়া। দেশটির এফএসবি সিকিউরিটি সার্ভিস বলেছে, আটককৃতের মধ্যে পাঁচজন রাশিয়ান। বাকিরা ইউক্রেনীয় ও আর্মেনিয়ান। সংস্থাটি বলছে, এই বিস্ফোরণের পেছনে ইউক্রেনের হাত রয়েছে। তবে ইউক্রেনীয় এক কর্মকর্তা রাশিয়ার এই তদন্তকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন। বুধবার (১২ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই খবর দিয়েছে। এদিকে ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনায় আট জনকে আটকের খবর যখন পাওয়া যায়, ঠিক তখনও ইউক্রেনীয় শহর খেরসন, জাপোরিঝিয়া ও নিকোপোল থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছিল। বিস্ফোরণে এখন পর্যন্ত তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। কিয়েভ থেকে বিবিসির সংবাদদাতা হুগো ব্যাচেগা বলেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অন্যতম বড় শহর খেরসনে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও একটি অসমর্থিত সূত্র বলেছিল, শহরটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর আছে। কি কারণে বিস্ফোরণ হয়েছে তা স্পষ্ট নয়। এ ছাড়া ইউক্রেনীয়দের নিয়ন্ত্রণে থাকা বেশ কয়েকটি শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের ইমার্জেন্সি মিনিস্ট্রি জানিয়েছে, জাপোরিঝিয়ায় এবং এর আশপাশে বেশ কয়েকটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র জাপোরিঝিয়ার উপশহরস্থ একটি আবাসিক ভবনে পড়ে। এতে ভবনটি ধসে যায়। ভবনের ধ্বংসস্তূপ থেকে এক পরিবারকে উদ্ধার করা হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের এক মুখপাত্র বলেছেন, দিনিপ্রো অঞ্চলের নিকোপোলে গোলায় ছয় বছর বয়সী এক মেয়ে শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।