সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

মাহমুদুল্লাহকে টপকে সর্বোচ্চ রানের মালিক সাকিব

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচের মালিক হলেন অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার (১২ অক্টোবর) ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলে বাংলাদেশের পক্ষে এই ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান সাকিব। ফলে পেছনে পড়ে যান সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ১০৩ ম্যাচের ১০২ ইনিংসে সাকিবের রান এখন ২১৩১। ১২১ ম্যাচের ১১৩ ইনিংসে ২১২২ রান মাহমুদুল্লাহর। সাকিবের ১১টি ও মাহমুদুল্লাহর ৬টি হাফ-সেঞ্চুরি আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে সাকিবের রান ছিলো ২০৬১ রান। মাহমুদুল্লাহকে টপকাতে ৬২ রান দরকার ছিলো সাকিবের। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে ৬২ রানে পৌছে দেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন সাকিব। শেষ পর্যন্ত ৮টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে ৭০ রান করেন সাকিব। বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রান সাবেক ক্রিকেটার তামিম ইকবালের। ৭৪ ম্যাচের ৭৪ ইনিংসে ১৭০১ রান করেছেন তামিম। ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরি আছে তামিমের।