সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গোয়ালন্দে আগুনে পুড়ে বৃদ্ধা ও শিশুর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আগুনে পুড়ে এক বৃদ্ধা ও শিশুর মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টার দিকে দৌলতদিয়া আনছের বেপারীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-একই এলাকার মৃত রহমান আলী মোল্লার স্ত্রী বড় বিবি (৯০) ও রমজান মোল্লার মেয়ে তাছমিয়া আক্তার (৯)।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, রাত ৯টার দিকে বড় বিবি ও তাছমিয়া ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় বেপারীপাড়া গ্রামে তাদের টিনশেড বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লাগে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল স্টেশনের লিডার মো. সাবেকুল ইসলাম জানান, খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দল আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা বাড়ি থেকে দুটি পুড়ে যাওয়া লাশ উদ্ধার করেছে।

—ইউএনবি