সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

সিলেটে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, সিলেট:
সিলেট নগরীর থেকে সাইদুল হক সাইদ নামে এক ছাত্রলীগ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৯।
সোমবার (২ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকার একটি গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র‌্যাব।
গ্রেফতারকৃত সাইদুল হক সাইদ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার কাশিপুর গ্রামের মো. শফিক উল্লাহর ছেলে।
সাইদ বর্তমানে সিলেট নগরীর ফাজিল চিশত আবাসিক এলাকার ২৫/৪ নং রফিক চৌধুরীর বাড়িতে থাকেন।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, সোমবার (২ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকার কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর কার্যালয় সংলগ্ন মসজিদের সামনে থেকে সাইদকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের গুলি ৮ রাউন্ড, শর্টগান কার্তুজ ৫ রাইন্ড, ২টি রাম দা ও ১টি বড় ছোরা উদ্ধার করে র‌্যাব।
অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরিফুল ইসলাম (পিএসসি, এএসসি), মেজর মাহফুজুর রহমান ও এএসপি সৌমেন মজুমদার।