সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

২০২৩ এশিয়ান কাপ হবে কাতারে

অনলাইন ডেস্ক :

আগামী নভেম্বরে প্রথমবারের মত কাতারে বসবে ফিফা বিশ্বকাপের আসর। ফুটবল বিশ্বকাপের পর ২০২৩ এশিয়ান কাপও আয়োজন করবে মধ্যপ্রাচ্যের দেশটি। এবারের এই আসর চীনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এর কারণে তারা আয়োজক দেশ থেকে নাম প্রত্যাহার করে নেয়। সোমবার (১৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। চীন নাম প্রত্যাহার করে নেওয়ায় আয়োজক হতে কাতারের পাশাপাশি আগ্রহ প্রকাশ করে দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া। এএফসি কাতারকেই বেছে নিয়েছে। এর আগে দুইবার এশিয়ান কাপ আয়োজন করেছিল কাতার, ১৯৮৮ এবং ২০১১ সালে। তবে টুর্নামেন্ট শুরুর তারিখ এখনো চূড়ান্ত করেনি এএফসি। কাতারে গরমের কথা চিন্তা করে টুর্নামেন্ট শুরু হতে পারে ২০২৪ সালের জানুয়ারিতে, এমনি জানিয়েছেন এএফসির সাধারণ সম্পাদক উইন্ডসোর জন। এবারের টুর্নামেন্টে অংশ নিবে ২৪টি দল।