সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

অবশেষে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ যুব দল

অনলাইন ডেস্ক :

সিনিয়ররা নিকট অতীতে পাকিস্তান সফর করলেও যুবাদের সেই অভিজ্ঞতা বেশ পুরনো। সর্বশেষ ২০০৭ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তান সফর করেছিল। ১৫ বছর পর আবার সেখানে খেলতে যাচ্ছে যুবারা। এবারের সফরে ৫টি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী বাংলাদেশ ১ নভেম্বর পাকিস্তানের মাটিতে পা রাখবে। সফরের ৬টি ম্যাচই অনুষ্ঠিত হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। ৪ নভেম্বর চার দিনের ম্যাচ দিয়ে শুরু সফরের আনুষ্ঠানিকতা। তার পর ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে ৪৫ ওভারের ওয়ানডে ম্যাচ। সর্বশেষ সফরে ৪ দিনের ম্যাচটি ড্র হয়েছিল। তবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জেতে ৩-২ ব্যবধানে। সেবার ওয়ানডে অনুষ্ঠিত হয়েছিল ৫০ ওভারের। এই বছর পাকিস্তান সফর করা প্রথম জুনিয়র টিমও বাংলাদেশ।
সূচি:
১ নভেম্বর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আগমন
৪-৭ নভেম্বর: চার দিনের ম্যাচ
১০ নভেম্বর: প্রথম ওয়ানডে
১২ নভেম্বর: দ্বিতীয় ওয়ানডে
১৪ নভেম্বর: তৃতীয় ওয়ানডে
১৬ নভেম্বর: চতুর্থ ওয়ানডে
১৮ নভেম্বর: পঞ্চম ওয়ানডে
১৯ নভেম্বর: বাংলাদেশ পাকিস্তান ছেড়ে যাবে