সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়লো স্কটল্যান্ড

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে সোমবার (১৭ অক্টোবর) মুখোমুখি হয়েছিল দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। হোবার্টের বেলেরিভে ওভালে ক্যারিবীয়দের ৪২ রানে হারিয়ে দিয়েছে স্কটিসরা। উইন্ডিজের বিপক্ষে এটিই স্কটল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি জয়। স্কটিসদের দেওয়া ১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১১৮ রানে। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেছেন জেসন হোল্ডার। এ ছাড়া কাইল মেয়ার্স ২০ ও ব্রেন্ডন কিং ১৭ রান করেন। ৪ ওভারে মাত্র ১২ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন স্কটল্যান্ডের মার্ক ওয়াট। দুটি করে শিকার ব্যাড হোয়েল ও মাইকেল লিসকের। এর আগে, টসে জিতে ফিল্ডিং নেয় উইন্ডিজ। জর্জ মানসির অর্ধশত রানে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৫৫ রান করেন মাইকেল জোনস ও জর্জ মানসি। তিনে নামা ম্যাথিউ ক্রস ফিরেন মাত্র তিন রান করে। দ্বাদশ ওভারে দলীয় ৮৬ রানে ফেরেন অধিনায়ক রিচি বেরিংটনও (১৬)। তবে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ওপেনার মানসি। শেষ পর্যন্ত খেলে এই বাঁহাতি অপরাজিত থাকেন ৫৩ বলে ৬৬ রানে। কোনো ছক্কা না থাকলেও মানসি হাঁকান ৯টি চার। মানসিকে দারুণ সঙ্গ দেন কালাম ম্যাকলয়েড ও ক্রিস গ্রিভস। ম্যাকলয়েড ১৪ বলে ২৩ ও গ্রিভস ১১ বলে ১৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার ও আলজারি জোসেফ দুটি করে উইকেট নেন।