সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

মার্ভেলের ছবিতে যোগ দিলেন হ্যারিসন ফোর্ড

অনলাইন ডেস্ক :

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে যোগ দিলেন হলিউড অভিনেতা হ্যারিসন ফোর্ড। জেনারেল থাডেয়াস রস এর ভূমিকায় দেখা যাবে তাকে। জেনারেল থাডেয়াস রস চরিত্রটিতে আগে দেখা গেছে প্রয়াত অভিনেতা উইলিয়াম হার্টকে, দ্য ইনক্রেডিবল হাল্ক (২০০৮) চলচ্চিত্রে। হ্যারিসন ফোর্ডকে এই ছবিতে দেখা যাবে ২০২৪ সালে মুক্তির অপেক্ষায় থাকা ‘ক্যাপ্টেন আমেরিকা: নিউ ওয়ার্ল্ড অর্ডার’ ছবিতে। এই চরিত্রটি বিভিন্ন সময়ে মার্ভেলের বিভিন্ন ছবিতে রাখা হয়। তাই হ্যারিসন ফোর্ডকে এখন থেকে এই চরিত্রে দেখা যাবে সবসময়। বিশেষ করে ‘থান্ডারবোল্ট’ ফ্র্যাঞ্চাইজির সবগুলো ছবিতেই অ্যান্টিহিরো হিসেবে থাকবেন তিনি। ‘ক্যাপ্টেন আমেরিকা: নিউ ওয়ার্ল্ড অর্ডার’ ছবিতে ‘ক্যাপ্টেন আমেরিকা’ চরিত্রে থাকবেন স্যাম উইলসন। এই ছবিতে আরও থাকছেন ব্লেক নেলসন। তাকে দেখা যাবে ‘লিডার’ চরিত্রে। নতুন ‘ফ্যালকন’ হিসেবে দেখা যাবে ড্যানি রামিরেজকে। শিরা হাঁস থাকছেন ইসরায়েলি সুপারহিরো ‘সাবরা’ চরিত্রে। সূত্র: কলিডার