সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

শুক্রবার উর্মিলার পার্লার উদ্বোধন করবেন শাকিব

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর রাজধানীর বনানীতে একটি পার্লার ও লেজার ক্লিনিক খুলতে যাচ্ছেন। আগামী শুক্রবার গ্লোম্যাক্স নামে এই বিউটি পার্লার ও লেজার ক্লিনিক উদ্বোধন করতে আসছেন শাকিব খান। বিষয়টি নিশ্চিত করেছেন উর্মিলা নিজেই। উর্মিলা এই মুহূর্তে রয়েছেন ভারতের চেন্নাইয়ে। সেখান থেকেই মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে বলেন, শাকিব ভাইয়া আমাদের এই পার্লার ও লেজার ক্লিনিকটা উদ্বোধন করতে রাজি হয়েছেন। তিনি শুক্রবার আসবেন। জানা গেছে, উইমেন্স ক্লাব নামে এটি এতোদিন ধরে পরিচালিত হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি এটিকে অনেকটাই পুরোপুরি পরিবর্তন করা হয়েছে। এটি গ্লোম্যাক্স নামে যাত্রা শুরু করছে। এ প্রসঙ্গে উর্মিলা বলেন, আসলে উইমেন্স ক্লাব নাম থাকায় অনেকেই কনফিউজড হয়ে যেত। মনে করতো এটা শুধুই মেয়েদের।, কিন্তু এর লেজার সেকশন ছেলে ও মেয়ে উভয়ের। যার ফলে নতুন নামে, নতুনভাবে আমাদের যাত্রা শুরু হচ্ছে। উর্মিলা শ্রাবন্তী কর লাক্স তারকা থেকে অভিনয়ে আসেন। এখন তিনি অভিনয় শিল্পী সংঘের দায়িত্বশীল পদেও রয়েছেন। উর্মিলা মাকে নিয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসার জন্য গিয়েছেন।